দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় সুরকার রাজেশ ঘোষের সুরে নতুন গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। একটা সময় রাজেশের সুরে একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন আসিফ। দীর্ঘ আট বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন এই নন্দিত জুটি।
২০০০ সালের দিকে আসিফ আকবরের সঙ্গে রাজেশ ঘোষের পরিচয়। এর প্রায় এক বছর পর থেকে তারা একসঙ্গে গান করা শুরু করেন। রাজেশের সুরে আসিফের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘একাকী গভীর রাতে’, ‘ও পাষাণী’, ‘বিদায় বন্ধু’, ‘বাঁচব না’, ‘মেঘে মেঘে’, ‘ঝড় উঠেছে’, ‘কখনো কখনো ইচ্ছের বাইরেও’ ও ‘ডানা ভাঙা পাখির মতো’সহ আরও বেশ কিছু গান।
দীর্ঘ বিরতির পর আবারও এই জুটির নতুন গান আসায় স্বাভাবিকভাবেই গানটি ঘিরে শ্রোতাদের আগ্রহ তৈরি হয়েছে। জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে রাজেশ ঘোষ বলেন, ‘সর্বশেষ ২০১৮ সালে আসিফ ভাইয়ের সঙ্গে গান করেছিলাম। দীর্ঘ আট বছর পর আমরা একসঙ্গে করলাম। এটা আসলে একটা বিশেষ প্রজেক্টের গান। পুরো প্রজেক্টের কাজ শেষ হলেই বিস্তারিত জানানো যাবে।’
রাজেশ জানান, নতুন গানটির কথা ও সুর তাঁরই। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে।
এমএম